সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি বেড়া মডেল থানার সামনে পৌঁছালে তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এর কিছুক্ষণ পর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির পাশে এবং বাড়ির ভেতরে থাকা খড়ের পালায় আগুন দেয়ার ঘটনা ঘটে। পাশাপাশি বাড়িটিতে ভাঙচুর চালানোর খবরও পাওয়া গেছে। তবে কারা আগুন দিয়েছে বা ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন বলেন, ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেয়া যাবে না। তাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, আমরা বাইরে ছিলাম। এখানে পাড়ায় পাড়ায় ব্যাপক মারামারি হচ্ছে। খুবই ব্যস্ত আছি। থানা ঘেরাওয়ের এমন কোনো ঘটনা জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
সব ›
নাশকতার আগুনে জ্বলছে গাড়ি, পাল্টাপাল্টিতে পুড়ছে বাড়ি
ঋণ নিয়ে চাষ, দাম না পেয়ে জমিতেই ফেলে দিচ্ছেন ফুলকপি
ঝিনাইদহ সংবাদদাতা: ঋণ নিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুলকপির চাষ করেছিলেন তিন বন্ধু হাসান আলী, সবুজ হোসেন ও খায়রুল …
আলজেরিয়া থেকে সুলভ মূল্যে খেজুর আমদানির প্রস্তাব
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।