নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক মানহানির অপচেষ্টায় যুক্তরাষ্ট্রে ক্লাসে ‘বিকৃত ছবি’ প্রদর্শন
, ২৬শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ সামিন, ১৩৯০ শামসী সন, ২০ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের মিনোসোটার হ্যামলিন বিশ্ববিদ্যালয়ে এরিকা লোপেজ নামের এক অধ্যাপক ক্লাসে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননার অপচেষ্টায় বিকৃত ছবি প্রদর্শন করেছে। ২০২২ সালের অক্টোবরে এমন ঘৃণ্য ও নিকৃষ্ট ঘটনা ঘটে।।
এ ঘটনার পর শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরিকার সঙ্গে নতুন করে আর চুক্তি না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের বিরুদ্ধে এখন আদালতের দারস্থ হয়েছে এরিকা লোপেজ প্রাটার।
এরিকা লোপেজ মূলত একজন চারু ও কারুকলার অধ্যাপক। সে ইসলামি শিল্পকর্মের ওপর ক্লাস নেয়ার সময় সে তার হাতে আঁকা এমন বিকৃত ছবি প্রদর্শন করে।
এ ধরনের ঘটনায় মুসলিমরা তীব্র প্রতিক্রিয়া জানান। তবে লোপেজের আইনজীবি দাবি করেছে, সে ক্লাসে এ ছবি প্রদর্শনের আগে শিক্ষার্থীদের অনুমতি নিয়েছিলো।
অক্টোবরে লোপেজ এমন হীন কা- ঘটানোর পর তার বিরুদ্ধে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়টি। তবে সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেসব বিবৃতিতে দেওয়া হয়েছে সেগুলো থেকে ধারণা করা হচ্ছে, তারা তাদের অবস্থান পরিবর্তন করছে।
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইম জানিয়েছে, ২০২২ সালের অক্টোবরে এ ঘটনা ঘটার পর নভেম্বরে সব কর্মকর্তাদের কাছে একটি ইমেইল পাঠিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট। সেখানে সে বলেছিলো, এরিকা লোপেজের এমন কাজ অনস্বীকার্যভাবে অবিবেচক, অসম্মানজনক এবং ইসলামবিদ্বেষী।
কিন্তু এখন বিষয়টি নিয়ে অনেক বিশ্ববিদ্যালয়গুলো বিতর্কিত অবস্থান নিয়েছে। তারা কথিত স্বাধীনতার কথা বলছে।
অধ্যাপক এরিকা লোপেজের বিরুদ্ধে অভিযোগটি করেছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের মুসলিম অ্যাসোসিয়েশনের ২৩ বছর বয়সী শিক্ষার্থী আরাম ওয়েদেতাল্লা। সে বলেছেন, অধ্যাপকের এ কাজটি ইসলাম বিদ্বেষী এবং এটি অনেকের মনে আঘাত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












