নুরের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করলো সাফাদি
সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদিকে নিয়ে আলোচনা শুরু হয়। মেন্দি এন সাফাদির সঙ্গে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর সাক্ষাৎ করেছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মূলত শুরু হয় এই আলোচনা। বিষয়টি নিয়ে এখনো চলছে পাল্টাপাল্টি বক্তব্য।
দৈনিক প্রথম আলো গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদক শেখ সাবিহা আলমের এক প্রতিবেদনে ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরের সাক্ষাতের বিষয়টি সত্য বলে তুলে ধরা হয়।
এক প্রশ্নের জবাবে মেন্দি এন সাফাদি বলেছে, তার সঙ্গে নুরের সাক্ষাৎ হয়েছিল। গত ২৬ জুন মেন্দি এন সাফাদি মুঠোফোনে খুদে বার্তা দিয়ে এসব কথা জানিয়েছে। তার মুঠোফোন নম্বরটি প্রথম আলো সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি, রিসার্চ অ্যান্ড পাবলিক রিলেশনস নামে ফেসবুক পেজ থেকে সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার হিসেবে তার নাম রয়েছে। প্রতিষ্ঠানটি ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের অধীন ইসরায়েলি করপোরেশনস অথরিটিতে নিবন্ধিত।
তবে সাক্ষাতের খবর নাকচ করে দিয়ে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর একাধিকবার বলেছেন, এ সবই অপপ্রচার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।