নীলফামারীর ৩৬ লেভেল ক্রসিংয়ে ১২ মাসে নিহত ১৪
নীলফামারী সংবাদাদতা:
চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সৈয়দপুর পর্যন্ত অরক্ষিত ৩৬ লেভেল ক্রসিং মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রতি বছর উল্লেখযোগ্য হারে প্রাণহানির ঘটনা ঘটলেও কেবল সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে দায় সারছে কর্তৃপক্ষ।
সৈয়দপুর রেলওয়ে থানার নথি বলছে, গত ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলার ৬২ কিলোমিটার রেলপথে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন নারী-পুরুষসহ মোট ১৪ জন।
অন্যদিকে একটি পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর জেলার চিলাহাটি থেকে সৈয়দপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় ট্রেনে কাটা পড়ে নারী-পুরুষসহ প্রাণ হারান মোট ২৪ জন।
রেলওয়ে বিভাগ সূত্রে জানা যায়, ‘নীলফামারী জেলার সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত মোট ৩৬টি লেভেল ক্রসিং অনুমোদিত থাকলেও এর মধ্যে শুধু ১৩টি লেভেল ক্রসিং গেটম্যানদের দ্বারা সুরক্ষিত।
এ ব্যাপারে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ট্রেনে কাটা পড়ে নারী-পুরুষসহ প্রাণ হারিয়েছেন মোট ১৪ জন। এসব ঘটনায় মোট ১৩টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।