নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে প্রস্তুত ৩ লাখ জেলে
, ০১ লা জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৪ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দীর্ঘদিন পর নদীতে নামবেন জেলেরা। এরইমধ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছেন তারা। তাদের স্বপ্ন নিষেধাজ্ঞা শেষে কাঙ্খিত ইলিশের দেখা মিলবে।
সরেজমিন দেখা গেছে, গতকাল রোববার (৩ নভেম্বর) সকাল থেকেই ট্রলার, নৌকা, জালসহ মাছ শিকারের সব উপকরণ মেরামতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কেউ কেউ তীর থেকে তাদের ট্রলার ও নৌকা দলবেঁধে টেনে নদীতে নামাচ্ছেন। আবার কেউ ট্রলারের ইঞ্জিন নদীর তীরে চালিয়ে পরীক্ষা করে নিচ্ছেন।
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তুলাতুলি গ্রামের বাসিন্দা ও মেঘনা নদীর জেলে জাহাঙ্গীর মাঝি, আব্দুর রহমান ও আব্দুল হাকিম মাঝি বলেন, ‘আজ রাত ১২টায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। ১২টা ১ মিনিটের পর আমরা নদীতে নামবো। ইলিশ শিকারের জন্য ট্রলার, নৌকা ও জালসহ সব ধরনের উপকরণ প্রস্তুত করে রাখা হয়েছে।’
একই এলাকার ইউনুস মাঝি ও আজগর মাঝি বলেন, ‘নিষেধাজ্ঞার সময় আমরা সরকারিভাবে ২৫ কেজি চাল পেয়েছি। কিন্তু সংসারে খাওয়ার জন্য অন্যান্য খাবার কিনতে হয়েছে। আয়-রোজগার বন্ধ ছিল তাই ধারদেনা করে সংসার চালিয়েছি। এখন নিষেধাজ্ঞা শেষে নদীতে গিয়ে ইলিশ শিকার করে সব ধারদেনা পরিশোধ করতে পারবো বলে স্বপ্ন দেখছি।’
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ভোলার সাত উপজেলা থেকে চার শতাধিক জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে অন্তত সাড়ে তিনশ জেলেকে।
গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)