নিষেধাজ্ঞা’র মধ্যে ইলিশ ধরায় ১৯ দিনে ৮৭ জেলে গ্রেপ্তার
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারী ‘নিষেধাজ্ঞা’ না মেনে ইলিশ ধরায় ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১৯ দিনে ৮৭ জেলেকে গ্রেপ্তার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, নিষেধাজ্ঞার সময় ৫৪ ভ্রাম্যমাণ আদালত ও ৩৯৯ অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শন করা হয়- মৎস্য অবতরণ কেন্দ্র ১৯ বার, মাছঘাট ২৯২ বার, আড়ত ১ হাজার ২০১ বার।
এসব অভিযানে জব্দ জালের পরিমাণ ৫ লাখ ৩ হাজার ৪২ মিটার। যার আনুমানিক মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা। এসময় জব্দ করা হয় ১.০৫ টন ইলিশ। ভ্রাম্যমাণ আদালতে আটক জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৪৫ হাজার টাকা। এসব অভিযানে ৬৩ মামলা করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।