শেয়ার বাজারে লেনদেন কমে ৩০০ কোটির ঘরে
দেশের শেয়ার বাজারে লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। গতকাল বুধবার ঢাকা ও চট্টগ্রাম দুই স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) মিলে এই লেনদেন হয়েছে। যা খুবই হতাশাজনক বলে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিন ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৭৮টির। আর দর অপরিবর্তিত রয়েছে ৭৪টির। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৪ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ সূচক.৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭পয়েন্টে অবস্থান করছে। সূচক কিছুটা বাড়লেও এদিন ডিএসইতে লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৭৮ কোটি ১ লাখ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১২২ কোটি ৯৭ লাখ টাকা। এর মাধ্যমে গত ২৩ জুনের পর ডিএসইতে সব থেকে কম লেনদেন হলো।
আরও পড়ুন
সব ›
আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ
এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, ‘বিপদের মুহূর্ত’ জিনপিংয়ের
আল ইহসান ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে চায় চীন।…
বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ
‘শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে- সেই আলোচনা ভারতের সঙ্গে’
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন সেই আলোচনা শেখ হাসিনা…
দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের…
১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তবে তার এই ইচ্ছা…
দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল…
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা -চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।