নিশ্চিত পরাজয় জেনে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি -স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি জানে তারা নির্বাচনে এলে কোনোদিন এদেশের মানুষ তাদের ভোট দেবে না। ২০০৮ সালে তারা ৩০ টি আসন পেয়েছে, ১৮ সালে পেয়েছে মাত্র ৬টি। এজন্য তারা নিশ্চিত পরাজয় জেনে অন্য কায়দায়, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় আসার পথ খুঁজছে।’
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যুবরণকারী ট্রাক শ্রমিক বেলাল হোসেনের জানাযায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ট্রাক শ্রমিক বেলাল হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে চারজনকে আটক করেছে বলেও জানান তিনি।
হত্যাকা-ের শিকার বেলাল হোসেনের মেয়ের জামাই মুহম্মদ রাসেল বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আর যেন আমাদের মতো শ্রমিকেরা কোনো সন্ত্রাসী হামলায় মারা না যায় তার নিশ্চয়তা চাই।’
গত ২৭ নভেম্বর রাতে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি চাল পরিবহনকারী ট্রাকে পেট্রল দিয়ে আগুন দেয় অবরোধকারীরা। সে ঘটনায় গুরুতর আহত বেলাল হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে গত শনিবার বিকালে তিনি মারা যান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।