নির্যাতন ও সম্ভ্রমরহণের ঘটনা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে সম্ভ্রমহরণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই নৃশংস ঘটনার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে মন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে নির্যাতন ও সম্ভ্রমরহণের ঘটনাগুলো আমাদের সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। সরকার এ ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
রামিসা হত্যা মামলা প্রসঙ্গে তিনি জানান, ‘রামিসার ঘটনায় মাত্র সাত ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রামিসা হত্যা মামলার চার্জশিট আজই দাখিল করা হবে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।