নির্মাণশ্রমিকদের দিয়ে পোস্টার লাগাচ্ছে বিএনপি -হারুন
নির্মাণশ্রমিকদের দিয়ে পোস্টার লাগাচ্ছে বিএনপি। এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ডিবিপ্রধান বলেন, বিএনপির তৎপরতা থেমে নেই, নির্মাণশ্রমিকদের দিয়ে পোস্টার লাগাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সুনির্দিষ্ট নাশকতার তথ্য নেই, তবে সচেষ্ট রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
হারুন অর রশিদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করছে পুলিশ। কমিশনের নির্দেশনা, নির্বাচনবিরোধী কোনো কাজ করা যাবে না। যারাই এ ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান। যারাই অপতৎপরতা করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ।
তিনি বলেন, ২৮ তারিখের পর থেকেই একটি দল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা সবাই যুবদল ও ছাত্রদলের। সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।