নির্বাচিত সরকার এলে চুপচাপ সরে যাব -ইউনূস
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস বলেছে, আগামী এপ্রিলের মধ্যেই দেশ নির্বাচিত সরকার পাবে, এবং এরপর বর্তমান সরকার চুপচাপ সরে যাবে। গত ১২ জুন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে সে এই কথা বলেছে। অন্তর্র্বতী সরকারপ্রধান আরও বলেছে, রাজনৈতিক আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও মানুষ এখনো সরকারকে শত্রু হিসেবে দেখে।
এক বছর আগেও শেখ হাসিনা তাকে প্রকাশ্যে আক্রমণ করতো। হঠাৎ করেই তাকে সরকারে নিয়ে আসা হয়। ইউনূস বলেছে, সে এপ্রিলের নির্বাচন পর্যন্তই দায়িত্ব পালন করবে। এরপর আর সরকারের সঙ্গে থাকবে না। এখন তার কাজ হলো বিভিন্ন রাজনৈতিক চাপের ভারসাম্য রক্ষা করে সংস্কার বাস্তবায়ন।
ইউনূস বলেছে, আগে আওয়ামী লীগের লোকেরা আমাকে আক্রমণ করত, এখন সবাই করে। এটা স্বাভাবিক। এই দায়িত্বে থাকলে সবাই আপনাকে নিয়ে কিছু বলবেই। আপনাকে সেটা মেনে নিতে হবে। ইউনূস বলেছে, এপ্রিলের পর আমরা একটি নির্বাচিত সরকার পাব। আর আমরা চুপচাপ সরে যাব।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।