নির্বাচন সামনে রেখে পুলিশে রদবদল
, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে মাঠ প্রশাসনের জন্য নতুন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এবার পুলিশেও আসছে নতুন মুখ। ডিআইজি ও পুলিশ সুপার পদে পরিবর্তন আসছে। গতকাল কয়েকটি পদে পরিবর্তন এসেছে। সামনে আরও পরিবর্তন আসছে। ধাপে ধাপে বিভিন্ন থানার ওসি পদেও পরিবর্তন আসবে।
ভোটের সময় মাঠে পুলিশ সদস্যদের ভূমিকা সবচেয়ে বেশি বলে বিবেচনা করা হয়। তারা আইনশৃঙ্খলা রক্ষা ও ব্যালট বক্স সুরক্ষার দায়িত্ব পালন করেন। এসব বিবেচনায় নিরপেক্ষ প্রশাসনের অংশ হিসেবে পুলিশে রদবদল শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র জানায়, ৬৪ জেলার এসপিদের কর্মদক্ষতা যাচাই চলছে। এদের মধ্যে যাঁরা যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের নির্বাচনের মাঠে রাখা হবে। যারা মূল্যায়নে বাদ পড়বেন, তাদের প্রত্যাহার করা হবে। নির্বাচনের অংশ হিসেবে পুলিশ সুপার (এসপি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগপ্রত্যাশীদের বাছাইয়ের কাজ চলছে। নির্বাচনের আগে এসপি-ওসির পদায়ন হবে লটারির মাধ্যমে। তবে এ নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠার পর তা বাস্তবায়ন ঝুলে গেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, গত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করেছেনÑ এমন পুলিশ কর্মকর্তাদের এবারের ভোটে দায়িত্বে রাখা হবে না।
সংশ্লিষ্টরা জানান, মাঠ পর্যায়ে পুলিশের রদবদলের আগে প্রশাসনে পরিবর্তন আনা হয়েছে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন ডিসিরা। তাই জেলা প্রশাসক পদে বেশ পরিবর্তন এসেছে। তবে পদায়নের আদেশের পর বিতর্কের জেরে প্রত্যাহারের ঘটনাও ঘটেছে। নির্বাচন মাথায় রেখে একই দিন নতুন করে চার বিভাগে বিভাগীয় কমিশনারও নিয়োগ দিয়েছে সরকার। ভোটের দিন পুলিশের যাঁরা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করতে চায় সরকার। পুলিশেও আরও পরিবর্তন আসছে। আপাতত জোর দেওয়া হয়েছে ডিআইজি পদে পদোন্নতিতেও। তফসিল ঘোষণার আগেই বিসিএস ২১ ব্যাচ পর্যন্ত বিবেচনায় নেওয়া হচ্ছে পদোন্নতির ক্ষেত্রে। নিরপেক্ষ মাঠ সাজাতে পুলিশের এসব কর্মকর্তাদের পদোন্নতি বিবেচনায় রাখা হয়েছে। তবে প্রত্যাশীদের মাঠ পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদন এখনও না পৌঁছায় পদোন্নতির প্রক্রিয়া চূড়ান্ত করা যাচ্ছে না বলে সূত্র জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












