নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে -ইশরাক
, ২৫ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। কিন্তু কোনো পরিস্থিতিতেই নির্বাচন বানচালের সুযোগ দেওয়া হবে না। জনগণ নির্বাচন চায়, নির্ধারিত সময়েই নির্বাচন দিতে হবে।
গতকাল জুমুয়াবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইশরাক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ১৭ বছর যে মিথ্যাচার করেছিল, তার কোনো কিছুই প্রমাণ করতে পারেনি। কিন্তু তারা দেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে। তাই জনগণ তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তারা দেশীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচন বানচালের চক্রান্ত শুরু করেছে। বাংলাদেশের মানুষ তা হতে দেবে না।
তিনি বলেন, তারা ১৭ বছরে দেশের অর্থনৈতিক খাত ধ্বংস করে ৩০ লাখ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। সাবেক ভূমিমন্ত্রীর বিভিন্ন দেশে ৮০০ বাড়ির সন্ধান পাওয়া গেছে। এভাবেই তারা দুর্নীতি করে দেশটাকে অচল বানিয়ে দিয়েছে। এই দেশকে ঘুরে দাঁড়াতে হলে বিএনপিকে ক্ষমতায় আসার বিকল্প নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)