নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে বলে রিজভীর আশা
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ মন্তব্য করেন।
বিএনপি অর্ন্তবর্তী সরকারকে সমর্থন করলেও আইনশৃঙ্খলা বাহিনীতে গায়েবী মামলা দিয়ে যারা নির্যাতন করেছে তাদের এখনো কেন আইনের আওতায় আনা হয়নি কেন প্রশ্ন রাখেন তিনি। তিনি বলেন, কারো যদি মনে হয় সরকার নিরপেক্ষতা হারিয়েছে সেটি আলাপ আলোচনা করে সমাধান করতে হবে।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের জন্য বিএনপিতে ভাঙ্গন ধরানো যায়নি। বিএনপি ভাঙ্গার হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে । বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।