নির্বাচন নিয়ে ভেতরে ভেতরে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে -রিজভী
জাতীয় নির্বাচন নিয়ে ভেতরে ভেতরে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং স্লোগান দেয়ার প্রতিবাদে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ভোটকেন্দ্র আবার ভোটারের পদধ্বনিতে মুখরিত হবে, এইটা চাই-তার জন্যই এত কিছু। তাহলে ভোট কেন পেছাবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠেছে কেন? এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয় ভেতরে ভেতরে অত্যন্ত গভীরে কোনো গভীর ষড়যন্ত্র চলছে, এইটা তো হতে পারে না।
তিনি বলেন, আমরা বলেছি, সংস্কার চাই। যৌক্তিক সময় নির্বাচন দেন, একটা নির্দিষ্ট সময় বলে দেন, বেশি প্রলম্বিত করবেন না। লন্ডনে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ডইউনূসের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হলো। বৈঠক থেকে একটা যুক্ত বিবৃতি আসলো। দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়ল। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হল সংঘাত রক্তাক্ত পরিস্থিতি!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।