নির্বাচন নিয়ে কমিশনের উপর কোনো চাপ নেই -আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক:
সংস্কার বা নির্বাচন নিয়ে কমিশনের উপর কোনো চাপ নেই-এ কথা জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে, আমরা তাই করছি। বিএনপি আগামী দুই একদিনের মধ্যেই তাদের মতামত জানাবে। আর ঈদের পরে এনসিপির সাথে আলোচনা হবে বলেও জানান।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, সংস্কার বা নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের উপর কোনো চাপ নেই। আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে, আমরা তাই করছি।
তিনি আরও বলেন, বিএনপি আগামী দুই একদিনের মধ্যেই তাদের মতামত জানাবে। আর ঈদের পরে এনসিপির সাথে আলোচনা হবে। আজকে থেকে শুরু হচ্ছে ঐক্যমত্য কমিশনের আলোচনা। রাজনৈতিক দলগুলোর মতামত পাচ্ছি। এগুলো আমরা পর্যালোচনা করছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করব আমরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।