নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে : সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট
নিজস্ব প্রতিবেদক:
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির এক দফা দাবিতে গতকাল জুমুয়াবার (২৫ আগস্ট) রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। এ কর্মসূচি থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে বলে দাবি জানিয়েছে দলটি। অন্যথায় নির্বাচনে কারচুপির আশঙ্কা করছে জোটটি।
গতকাল জুমুয়াবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দলটির মিছিল শুরু হয়। শেষ হয় বিজয়নগর মোড়ে গিয়ে।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকাল ঘন ঘন বিদেশ সফরে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু কোথাও থেকে ভরসা পাচ্ছেন না। তিনি যেকোনো মূল্যে এবারের নির্বাচনেও ক্ষমতা আঁকড়ে থাকতে মরিয়া। অথচ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে; নয়তো নির্বাচনে কারচুপি অনিবার্য।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।