নির্বাচনে মুসলিম আমেরিকানদের ভোট পাবে না বাইডেন
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গাজায় মানবিক সংকট মোকাবিলায় যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ২০২৪ সালের নির্বাচনে কাল হয়ে উঠতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য। ইসরায়েল ইস্যুতে মুসলিম আমেরিকানদের সমর্থন হারাতে পারে এ ডেমোক্র্যাট নেতা।
এক ডজনেরও বেশি প-িত, অ্যাক্টিভিস্ট, সম্প্রদায়ের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তা বলেছে, গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে ফিলিস্তিনিদের প্রাণহানি অব্যাহত থাকলেও যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ব্যর্থ হচ্ছে বাইডেন।
এতে ক্ষুব্ধ আরব-আমেরিকান নাগরিকরা। তাদের ক্রমবর্ধমান হতাশাই বাইডেনের পুনর্নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারে।
আরব আমেরিকান ইনস্টিটিউটের সভাপতি জিম জোগবি জানায়, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিশিগান অঙ্গরাজ্যে আরব-আমেরিকান ভোটারের সংখ্যা পাঁচ শতাংশ। পেনসিলভানিয়া এবং ওহিওর মতো রাজ্যগুলোতে এর হার ১.৭ শতাংশ থেকে দুই শতাংশের মধ্যে।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে ৫০.৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলো বাইডেন। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলো ৪৭.৮ শতাংশ ভোট। পেনসিলভানিয়ায় বাইডেন ৫০.০১ শতাংশ ও ট্রাম্প ৪৮.৮৪ শতাংশ পায়। রাজ্যটিতে ৮১ হাজারেরও কম ভোটের ব্যবধানে জিতেছিলো ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন।
কিছু অ্যাক্টিভিস্ট বলেছে, আরব এবং মুসলিম আমেরিকানরা ট্রাম্পকে সমর্থন করার সম্ভাবনা কম। তবে তারা বাইডেনকে ভোট দেওয়ার চেয়ে ভোটদানে বিরত থাকাকেই বেছে নিতে পারেন।
মেরিল্যান্ড-ভিত্তিক লেখক এবং গাজার সমাজকর্মী লায়লা এল-হাদ্দাদ বলে, আমি মনে করি, এর জন্য তাকে (বাইডেন) মিশিগান হারাতে হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)