নির্বাচনে অংশ নিতে খালেদা-তারেক রহমানের আইনগত কোনো বাধা নেই -অ্যাটর্নি জেনারেল
আপাতত সকল মামলা নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়া এবং তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।
গতকাল জুমুয়াবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, দ-প্রাপ্ত হলে শেখ হাসিনাসহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনের অংশ নিতে পারবেন না। আপাতত সকল মামলার নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়া এবং তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই।
অ্যাটর্নি আরো বলেন, কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে না। ষড়যন্ত্রকারীরা যতো শক্তিশালীই হোক না এই বিপ্লব মুছে ফেলা যাবে না।
সাবেক প্রধান বিচারকের প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, বিচারের নামে অবিচার করেছেন সাবেক প্রধান বিচারক। যারা অবিচার ও অন্যায় করে বিচার বিভাগকে ধ্বংস করেছেন তাদের সকলের বিচার হওয়া উচিৎ বলে মন্তব্য করেন আসাদুজ্জামান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।