নির্বাচনের পর মোট রিজার্ভ দাঁড়াল ৩৪.৫৪ বিলিয়ন ডলারে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের অর্থনীতির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সবশেষ তথ্য মতে, দেশের মোট রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩৪.৫৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে দেশে রিজার্ভের পরিমাণ ২৯.৮৬ বিলিয়ন ডলার।
গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন খান জানান, আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৯৮৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলারে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৩ কোটি ৯৫ লাখ ডলার।
এর আগে গত ৮ জানুয়ারি আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ ছিল দুই হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলারে। অন্যদিকে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ২৪৩ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।