নির্বাচনের আগে বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছিল -আমীর খসরু
দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছিল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একতরফা এই নির্বাচনে বিএনপির কিছু নেতাকে লোভ দেখিয়ে দল ভাঙার ষড়যন্ত্রও করেছিল আওয়ামী লীগ। তাতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ নৈতিক ও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে।’
গত ২৮ অক্টোবরের বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় আটকের সাড়ে তিন মাস পর গত বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মুক্তির পর শনিবার সাক্ষাৎকারে আমীর খসরু দাবি করেছেন, বিএনপি নেতাকর্মীদের আটকে রেখে নির্বাচন সফল করার যে উদ্যোগ তা সফল হয়নি।
বিএনপির এই নেতা বলেছেন, ‘বিএনপিকে ভোটে আনতে আওয়ামী লীগের সব কূটকৌশল ব্যর্থ হয়েছে’।
আওয়ামী লীগ সরকার গঠন করলেও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও তিনি মনে করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।