‘নির্বাচনকে বিলম্বিত করতেই নন-ইস্যুকে ইস্যু বানানোর পাঁয়তারা’
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায়, তারাই নির্বাচনকে বিলম্বিত ও অনিশ্চিত করতেই ননইস্যুকে ইস্যু বানানোর পাঁয়তারা করছে। তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।
গত রোববার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেই বিগত ১৫ বছর আওয়ামী লীগকে বাতাসকারী ও তাদের প্রহসনের নির্বাচনের পার্টনাররা ভোটের সংখ্যানুপাতিক আসন ও আগে স্থানীয় সরকার নির্বাচনসহ অপ্রাসঙ্গিক, জনগণের সাথে সম্পর্কহীন এবং গণতন্ত্র ও বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্যের পরিপন্থী বিষয়ে নিয়ে তর্কযুদ্ধ করে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। আধিপত্যবাদের প্রেসক্রিপশন অনুযায়ী এসব করা হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।