নির্বাচনকালীন আইনগুলো জানতে চেয়েছে কমনওয়েলথের প্রতিনিধিরা -অ্যাটর্নি জেনারেল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনের প্রয়োগ ও বিচার বিভাগের ভূমিকা নিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ৪ সদস্য বিশিষ্ট কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বৈঠকে বসেনকমনওয়েলথের প্রতিনিধি দলটি।
বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল জানান, নির্বাচনকালীন আইন নিয়ে জানতে চেয়েছিলো প্রতিনিধি দলটি। নির্বাচনকালীন সহিংসতা কীভাবে মোকাবেলা করা হয় এ নিয়েও জানতে চায় তারা। এসময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও জানতে চান তারা। মূলত নির্বাচনের সময় কী ধরনের সমস্যা হয় আর সেগুলোকে আইনের মাধ্যমে কীভাবে মোকাবেলা করা হয়, এক্ষেত্রে জুডিশিয়ারির কী ভূমিকা এসব নিয়ে জানতে চেয়েছে কমনওয়েলথের প্রতিনিধি দল।
উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে কমনওয়েলথের প্রতিনিধি দল। সফরকালে তারা পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।