বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জাতিসংঘের
স্থানীয় সময় সোমবার (২০ নভেম্বর) জাতিসংঘের এক নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানায় সংস্থাটির মহাসচিব গুতেরেসরে মুখপাত্র স্টিফেন ডুজাররিক।
ব্রিফিংয়ে তার কাছে এক সাংবাদিক জানতে চান-বাংলাদেশে বিরোধীদলের বিরুদ্ধে দমনপীড়ন এবং একটি রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রত্যাখ্যানের মধ্য দিয়ে ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। এখন অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য জাতিসংঘের মহাসচিব কী ধরনের পদক্ষেপ নিচ্ছে?
জবাবে স্টিফেন ডুজাররিক বলেছে, একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আমরা সব অংশীদার, সরকার ও রাজনৈতিক দলগুলোকে যথাসম্ভব করার আহ্বান জানাই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।