নিরাপদ খাদ্য গড়তে আরেকটি মুক্তিযুদ্ধ লাগবে -খাদ্যমন্ত্রী
, ২৮শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ তাসি, ১৩৯০ শামসী সন , ২০ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছে, লাভবান হতে ইচ্ছা করে খাদ্যে ভেজাল দিচ্ছে অসৎ ব্যবসায়ী। নিরাপদ খাদ্য গড়তে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে। যা নীতি ও মানবতার জন্য।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের খাদ্য নিরাপত্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় মন্ত্রী এসব কথা বলে।
ধান ছাঁটাইয়ের নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী জানায়, চাল কলে শুধু পলিশার ব্যবহারের কারণে প্রতি বছর প্রায় ১৬ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হ্রাস পাচ্ছে। এছাড়া বিদ্যুৎ অপচয় হয়, খরচও বাড়ে। পলিশ করায় উৎপাদিত চাল থেকে পুষ্টিকর উপাদান উধাও হয়ে যায়। তাই ধান ছাঁটাইয়ের নীতিমালা করা হচ্ছে।
দুর্ভিক্ষের সুর তুলে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন মন্ত্রী জানায়, ‘আমরা গ্যারান্টি দিয়ে বলতে চাই, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বর্তমানে দেশে খাদ্যের সর্ববৃহৎ মজুত রয়েছে। সব ধরনের খাদ্যবান্ধব কর্মসূচি চালু রয়েছে। এ ছাড়া সব ধরনের রেশনিং ও টিআর-কাবিখা কর্মসূচি চালু থাকার পর দেশে সর্ববৃহৎ মজুত গড়ে উঠেছে।
নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে খাদ্যমন্ত্রী বলে, একমাত্র সরকারের দ্বারা কোনোভাবেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব নয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী, ভোক্তা-সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। দেশে বর্তমানে খাদ্যের কোনো সংকট নেই। এখন নিশ্চিত করতে হবে নিরাপদ খাদ্য। এ জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। নিরাপদ খাদ্য নিশ্চিতে জাইকার অর্থায়নে দেশের আটটি বিভাগে অত্যাধুনিক ল্যাব স্থাপন করা হবে। এ ছাড়া খাদ্য পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ ল্যাব করে দেবে জাইকা। নিরাপদ খাদ্য নিশ্চিতে এসব ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চাল পলিশ করা বন্ধে আইন করার পরিকল্পনার কথা উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলে, মানুষের একটা প্রবণতা হলো চকচকে চাল বেশি পছন্দ। অথচ চকচক করা চালে একমাত্র কার্বোহাইড্রেট ছাড়া আর কিছু নেই। এই চাল খেয়ে হয়তো ক্ষুধা নিবারণ হবে। কিন্তু কোনো পুষ্টি পাওয়া যাবে না। বর্তমান বাজারে এমন অনেক ধরনের চাল পাওয়া যায়, যেগুলো পাঁচবার পর্যন্ত পলিশ করা হয়। এতে চালের ওপরের যে আবরণ রয়েছে, সেটা ছাঁটাই হয়ে যায়। চালের বহিরাংশেই থাকে মূল পুষ্টি উপাদান। খাদ্যমন্ত্রী আরও বলে, এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে দেশে বছরে চার কোটি চাল উৎপাদিত হয়। পলিশ করার ফলে চালের ৫ শতাংশ অংশ ছাঁটাই হয়ে যায়। চালের যে অংশটা ছাঁটাই করে ফেলে দেওয়া হয়, সেটা মিলাররা ভোক্তাদের কাছ থেকে আদায় করে নেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












