আপনাদের মতামত
নিরাপত্তায় ব্যর্থ সিসি ক্যামেরা; নির্ভরযোগ্য নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রহরীর বিকল্প নয়
, ১৩ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১২ মে, ২০২৫ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করার অজুহাতে সরকারিভাবে রাজধানীজুড়ে হারাম ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে রাজধানীর বহুতল ভবনগুলোতে সিসি ক্যামেরা বসানোর জন্য ভবন মালিকদের অনুরোধ জানিয়েছে সরকার। পাশাপাশি কোনো ভবন থেকে ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলে তার দায়ও ভবন মালিকদেরই নিতে হবে বলে সতর্ক করা হয়েছে।
সিসিটিভি ও সিসি ক্যামেরার মাধ্যমে চুরি-ডাকাতি, হত্যাকা- ইত্যাদি অপরাধ ঠেকানো যায় না। তাৎক্ষণিকভাবে অপরাধ ঠেকাতে হলে ঘটনাস্থলে প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত সৎ নিরাপত্তা কর্মী; যেমন- আনসার, পুলিশ, সশস্ত্র নিরাপত্তা প্রহরী ইত্যাদি নিয়োগ দেয়া প্রয়োজন।
সিসি ক্যামেরাটিকে কেউ ঘুরিয়ে রাখলে বা কোন কারণে ঘুরে গেলে টার্গেট স্পট ভিডিও হবে না, বৈদ্যুতিক তার কেটে দিলে সেটা অকার্যকর হয়ে যায়।
তাছাড়া সিসি ক্যামেরা অপরাধজনিত ঘটনাসমূহের চিত্র ধারণ করতে পারলেও এতে তাৎক্ষণিক অপরাধ ঠেকানো যাচ্ছে না। সেটা একমাত্র সম্ভব যদি সেখানে পুলিশ বা নিরাপত্তা প্রহরী থাকে। সুতরাং কোটি কোটি টাকা ব্যয় করে নিরাপত্তার অজুহাতে হারাম সিসিটিভি ক্যামেরা স্থাপনের কোনো যৌক্তিকতা নেই, বরং এতে অপরাধ দমনে, পরিশ্রম ও সাহসিকতায় প্রশাসনের দুর্বলতা প্রকাশিত হয়।
উল্লেখ্য, সিসিটিভি ক্যামেরা অপরাধ দমনে সহায়ক- এ বিশ্বাস নিয়েই ব্রিটেন সরকার বিলিয়ন বিলিয়ন পাউন্ড ব্যায় করে দেশজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিলো। কিন্তু বাস্তবতা পর্যবেক্ষণ করে ব্রিটেনের পুলিশ প্রশাসন একটি তথ্য প্রতিবেদন রিপোর্ট প্রদান করেছিলো। সেখানে তারা উল্লেখ করেছে, ইউরোপে বিশাল বাজেট খরচ করেও স্থাপিত সিসিটিভি ক্যামেরা অপরাধ দমনে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারছে না। লন্ডনের সড়ক ডাকাতি সংক্রান্ত অপরাধের মাত্র ৩ শতাংশ ঘটনার অর্থাৎ ১০০টি অপরাধের মাত্র ৩টির সাক্ষ্য দিচ্ছে মাত্র। এতে অপরাধ দমন হচ্ছে না। (তথ্যসূত্র: দি গার্ডিয়ান, ৬ মে ২০০৮খৃ.)
-মুহম্মদ ইবরাহীম সোহেল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












