নিরস্ত্রীকরণ চাপ বাড়ানোর বিরুদ্ধে লেবানন সরকারকে সতর্ক করলো হিজবুল্লাহ
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লেবাননজুড়ে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার জন্য চাপ দেওয়ার প্রচেষ্টার বিষয়ে সরকারকে সতর্ক করেছেন হিজবুল্লাহর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই প্রচেষ্টার ফলে বিশৃঙ্খলা ও সম্ভাব্য গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে হুঁশিয়ার করেছেন তিনি।
গত বুধবার লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীটির প্রচারিত মন্তব্যের বরাত দিয়ে এমনটি জানিয়েছে রয়টার্স।
২০২৪ সালে এক চুক্তির মাধ্যমে হিজবুল্লাহ ও সন্ত্রাসী ইসরায়েলের মধ্যে চলা ধ্বংসাত্মক যুদ্ধের অবসান হয়। ওই চুক্তিতে দেশে থাকা সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়েছে লেবানন। কিন্তু হিজবুল্লাহ বলছে, এই চুক্তি শুধু লেবাননের সর্ব দক্ষিণাঞ্চলের জন্য প্রযোজ্য যা সন্ত্রাসী ইসরায়েলের সীমান্তবর্তী আর তারা দেশের অন্য অংশে অস্ত্র ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে হিজবুল্লাহর রাজনৈতিক কর্মকর্তা মাহমুদ কুমতি বলেছেন, উত্তরে অস্ত্রের উপর রাষ্ট্রের একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করা হবে ‘রাষ্ট্র কর্তৃক সংঘটিত সবচেয়ে বড় অপরাধ’।
কুমতি বলেছেন, “লেবানন সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে পথ নিয়েছে তা লেবাননকে অস্থিতিশীল, বিশৃঙ্খলা ও সম্ভবত এমনকি গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।”
তবে হিজবুল্লাহকে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানো হবে না বলে জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে লেবাননের সেনাবাহিনী জানায়, তারা সন্ত্রাসী ইসরায়েল সীমান্ত ও লিটানি নদীর মধ্যবর্তী এলাকার সার্বিক নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। লেবাননের মন্ত্রিসভা সেনাবাহিনীকে ফেব্রুয়ারির প্রথম দিকে জানাতে বলেছে, তারা দেশের অন্য অংশে নিরস্ত্রীকরণ কিভাবে এগিয়ে নেবে।
হিজবুল্লাহ বলেছে, নিরস্ত্রীকরণ নিয়ে আর কোনো আলোচনার আগে অবশ্যই ইসরায়েলি দখলদার বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে যে পাঁচটি পাহাড়ের উপর অবস্থান নিয়ে আছে সেখান থেকে তাদের প্রত্যাহার, লেবাননে প্রায় দৈনিকভিত্তিতে চালানো বিমান হামলা বন্ধ করতে হবে এবং বন্দি লেবাননিদের মুক্তি দিতে হবে।
সন্ত্রাসী ইসরায়েল বলছে, হিজবুল্লাহর যোদ্ধাদের নিরস্ত্র করার প্রচেষ্টা পর্যাপ্ত হয়নি। এ নিয়ে তারা লেবাননের নেতাদের ওপর চাপ বাড়াচ্ছে। লেবাননের নেতাদের আশঙ্কা, সন্ত্রাসী ইসরায়েল হামলা বৃদ্ধি করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












