নিজ আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
আল ইহসান ডেস্ক:
নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) দেশটি জানিয়েছে, নিষেধাজ্ঞা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বিমান চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো।
গত এপ্রিলে প্রথম এ নিষেধাজ্ঞা দেয় ইসলামাবাদ। এর জবাবে নয়াদিল্লিও একই ধরনের নিষেধাজ্ঞা দেয়।
চলমান নিষেধাজ্ঞা আগামী ২৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিলো। মেয়াদ শেষের দিন আসার আগেই নিষেধাজ্ঞা আরও ৩০ দিন বর্ধিত করেছে পাকিস্তান।
পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ (পিএএ) এক বিবৃতিতে বলেছে, “ভারতে নিবন্ধিত বিমানের ক্ষেত্রে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে। যারমধ্যে ভারতীয় বিমান সংস্থার মালিকানাধীন, পরিচালিত এবং লিজ নেওয়া একই সঙ্গে দেশটির বিমানবাহিনীর সব বিমান অন্তর্ভুক্ত আছে।”
পাকিস্তানের এ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ভারতীয় বিমানকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে করে ফ্লাইটের সময় ও জ্বালানি খরচ বেড়ে গেছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।