নিজের বয়স ১৪০ বছর দাবি বৃদ্ধের, তদন্তে তালেবান সরকার
নিজের বয়স ১৪০ বছর দাবি বৃদ্ধের, তদন্তে তালেবান সরকার
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ট প্রদেশের বাসিন্দা আকিল নাজির। তার দাবি, তিনি ১৮৮০-র দশকে জন্মগ্রহণ করেছেন। সে হিসাব অনুযায়ী, তার বয়স এখন ১৪০ বছর। যদিও তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। তবে এটি সত্য হলে পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে স্বীকৃতি পাবেন তিনি। এজন্য আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার তার বয়স যাচাইয়ে তদন্ত শুরু করেছে।
একটি প্রতিবেদন অনুযায়ী, আকিল নাজিরের দাবি, ১৯১৯ সালের তৃতীয় ইংল্যান্ড-আফগান যুদ্ধের সময় তার বয়স ত্রিশের কোঠায় ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে অভিযান শুরু করা আফগান নেতা কিং আমানুল্লাহ খানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি উদযাপন করেছিলেন।
নাজির বলেন, আমি কিং আমানুল্লাহ খানের সঙ্গে প্রাসাদে ছিলাম। তখন আমার বয়স ত্রিশের উপরে। আমার মনে আছে, আমি বলেছিলাম যে ব্রিটিশরা পালিয়েছে। সবাই খুশি ছিল। ব্রিটিশদের তাড়িয়ে দেওয়ার জন্য কিং আমানুল্লাহ খানকে ধন্যবাদ জানাচ্ছিল। অনেক নেতারা আমাদের সাথে আর্গ (প্রেসিডেন্টের বাসভবন) গিয়েছিলেন। এখন তাদের কেউ বেঁচে নেই।
বেশ কয়েক প্রজন্মের বহু সদস্য বিশিষ্ট এক পরিবার নাজিরের। পরিবারের সদস্যদেরও দাবি, নাজির পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি। তার এক নাতি খায়াল ওয়াজির বলেন, ‘আমি ৫০ বছর বয়সী। তিনি আমার দাদা। আমার নিজেরও নাতি-নাতনি আছে।’
আকিল নাজিরের দাবির প্রতিক্রিয়া জানিয়ে, খোস্ট প্রদেশের তালেবান মুখপাত্র মুসতাগফর গুরবাজ বলেন, তার (নাজিরের) বয়স যাচাই করার জন্য একটি বিশেষ সিভিল রেজিস্ট্রেশন দলকে কাজে লাগানো হয়েছে। যদি দলিল বা মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত হয়, তাহলে আমরা তাকে পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে নিবন্ধিত করার জন্য কাজ করব।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গের বাংলাদেশ-নেপাল সীমান্তে আরও ৭-৮টি নতুন স্থলবন্দর গড়ছে ভারত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাবার প্রস্তাব ফিরিয়ে দিলো সিরিয়া
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা মার্কিন হুমকিকে গোনায় ধরি না -কলিবফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জায়নবাদীদের দক্ষিণ লেবানন থেকে তাড়িয়ে দেওয়া হবে -জেনারেল কায়ানি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীবাদী ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয় -ইরান
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র তাপপ্রবাহে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)