নিজেদের মধ্যে সংঘাতে রক্ত ঝরাচ্ছে আওয়ামী লীগ
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯২ শামসী সন , ০১ জুলাই, ২০২৪ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চলতি বছরের প্রথম পাঁচ মাস জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশ রাজনৈতিক সহিংসতা ও দ্বন্দে নিহত হয়েছেন ৩৩ জন। তাদের মধ্যে ২৭ জনই আওয়ামী লীগের। এই হিসাব মানবাধিকার সংগঠন আইন সালিস কেন্দ্রের (আসক)।
তবে আসক দেশের বাইরে নিহত হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হিসাবের মধ্যে ধরেনি। তাকে ধরলে আওয়ামী লীগের নিহতের সংখ্যা পাঁচ মাসে ২৮ জন। আসকের প্রতিবেদনে আরো বলা হয়েছে এই পাঁচ মাসে দেশে মোট রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে ৩৯৩ টি। এইসব সংঘাতের ঘটনায় আহত হয়েছেন তিন হাজার ২২৪ জন।
৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। এরপর হয় উপজেলা পরিষদ নির্বাচন। এরমধ্যে কিছু পৌর নির্বাচনও হয়েছে। জাতীয় সংসদ এবং উপজেলা নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ নেয়নি। উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হয়নি। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতারাও স্বতন্ত্র প্রার্থী হতে পেরেছেন। ফলে এই নির্বাচনে বলতে গেলে দলীয় এবং স্বতন্ত্র মিলিয়ে অধিকাংশ প্রার্থীই ছিলেন আওয়ামী লীগের । উপজেলা নির্বাচনেও তাই। ফলে গত পাঁচ মাসে ৩৯৩টি রাজনৈতিক সহিংস ঘটনার ২০১টিই হয়েছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে। প্রকৃত পক্ষে এই সংঘাতগুলো আওয়ামী লীগের সাথে প্রতিপক্ষ আওয়ামী লীগের হয়েছে। আর হত্যাকা-গুলোও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে হয়েছে। বাকি সংঘাতগুলোর ৯০ ভাগই স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দ্বন্দ্বেরও ফল।
জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গেআওয়ামী লীগৈর স্বতন্ত্র প্রার্থীদের যে দ্বন্দ্ব তৈরি হয় তার জের উপজেলা পরিষেদ নির্বাচনেও দেখা যায়। আর উপজেলা নির্বাচনের পর আওয়ামী লীগেরে তৃণমূলে এই দ্বন্দ্ব সংঘাত আরো বাড়ছে। আর এই সংঘাতে আয়ামী লীগের সংসদ সদস্য, জেলা ও তৃণমূলের নেতারা হত্যার শিকার হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)