নিজেকে জীবিত প্রমাণ করতে এক যুগ দপ্তরে দপ্তরে ঘুরলেন তিনি
, ১৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৪ জুলাই, ২০২৬ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ফরিদপুর সংবাদদাতা:
জীবিত থাকা সত্ত্বেও ফরিদপুরের বাসিন্দা বাদশা শেখকে (৫২) নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে মৃত দেখানো হয়। এ কারণে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক হয়ে যায় এবং ভোটার তালিকা থেকেও তার নাম বাদ পড়ে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে জীবিত প্রমাণ করতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন।
বাদশা শেখ ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর সাদীপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত গেন্দু শেখের ছেলে। বাদশা শেখ বিবাহিত এবং দুই ছেলের বাবা। প্রতিদিন রিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। সরকারি তথ্যভান্ডারে তাকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ।
তিনি বলেন, ‘আমি জীবিত, কিন্তু কাগজে-কলমে আমাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে। এ জন্য আমার এনআইডিও ব্লক করে রাখা হয়েছে।’
সমস্যা সমাধানের আশায় সম্প্রতি বাদশা শেখ ফরিদপুর জেলা নির্বাচন অফিসে যান। সেখানে নিজের ছবিসহ সরকার কর্তৃক ইস্যুকৃত জাতীয় পরিচয়পত্র দেখান।
বাদশা শেখের ভাষ্য, নির্বাচন কর্মকর্তারা তাকে জীবিত থাকার বিষয়ে পৌরসভার প্রত্যয়নপত্র জমা দিতে বলেন। পরে গত ২৩ জুন ফরিদপুর পৌরসভা থেকে নেওয়া প্রত্যয়নপত্র তিনি নির্বাচন কমিশনে জমা দেন।
এ বিষয়ে ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে বাদশা শেখের পরিচয়সংক্রান্ত তথ্য ইতিমধ্যে সংশোধন করা হয়েছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে বাদশা শেখকে আর মৃত ব্যক্তি হিসেবে দেখানো হচ্ছে না। তার ভাষ্য, বিষয়টি না বুঝেই হয়তো এখনো অভিযোগ করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)