নায়েম থেকে সরিয়ে দেয়া হলো দ্বীন ইসলাম নিয়ে কটূক্তিকারীকে
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দ্বীন ইসলাম নিয়ে চরম কটূক্তিকর লেখার দায়ে গ্রেপ্তারের পর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি (নায়েম) থেকে প্রশিক্ষণ বিশেষজ্ঞ কবি সোহেল গালিবকে সরিয়ে দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তার প্রেষণ প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে সংযুক্ত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও ১৩ জন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি, পদায়ন ও ওএসডি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রকাশনা প্রতিষ্ঠান উজান থেকে প্রকাশিত একটি বইয়ে গালিবের লেখা একটি কবিতা নিয়ে মুসলমানদের মাঝে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা শুরু হয়। পরে ধর্মীয় অবমাননার অভিযোগে ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
গ্রেপ্তারের পর তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে সাময়িক বরখাস্তের বিধান থাকলেও তাকে প্রেষণ প্রত্যাহার করে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)