সংস্কারের সঙ্গে মানুষের মতামত থাকা দরকার
রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐক্য গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এ ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারণকে উপেক্ষা করা হছে বলেও মত দেন আলোচকরা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে অষ্টম সানেম অ্যানুয়াল ইকোনমিস্ট কনফারেন্সে এসব কথা বলেন বক্তারা।
তারা বলেন, সংস্কারের সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা কম। এই প্রক্রিয়ায় অবশ্যই মানুষের মতামত থাকা দরকার। মানুষ কী চায় তার প্রতিফলন দরকার সংস্কারে। একইসঙ্গে সংবিধান সংস্কার করতে হলে এর সঙ্গে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, সংস্কারের ক্ষেত্রে দেশের সব রাজনৈতিক দলকে ঐকমত্যে পৌঁছাতে হবে। আওয়ামী লীগ পতন আন্দোলন একটি গণ-অভ্যুত্থান, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহমত দরকার বলেও মনে করেন বিশ্লেষকরা।
এ ছাড়া খোলা মনে কথা বলার অধিকার নিশ্চিত করার ওপরও জোর দেন বক্তারা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।