নাহিদ চরম মিথ্যা কথা বলেছেন -রাশেদ খান
, ২৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দুই উপদেষ্টার প্রসঙ্গে নাহিদ চরম মিথ্যা কথা বলেছেন বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে রাশেদ খান বলেন, নাহিদকে গণঅভ্যুত্থানের নায়ক হিসেবে খুবই পছন্দ করি। কিন্তু আজকে সে চরম একটা মিথ্যা কথা বললো। তার দলের লোকও জানে যে, নাহিদ আজকে প্রকাশ্যে মিথ্যার আশ্রয় নিয়েছেন। সংবাদ সম্মেলনের সময় যারা পাশে বসেছিলো, তারাও বিষয়টা জানেন। দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির শতভাগ সম্পর্ক আছে।
তিনি বলেন, এনসিপি গঠনের সমস্ত প্রক্রিয়ায় নাহিদ (উপদেষ্টা থাকাকালীন সময়ে), মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জড়িত ছিলো। তাদের দল গঠনের অধিকাংশ পলিসি আলোচনা হয়েছে মন্ত্রী পাড়ায় নাহিদের বাসায়। সরকার ও প্রশাসন, গোয়েন্দা সংস্থার কাছে সব তথ্য আছে। উপদেষ্টা পদে থেকে দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত হয়ে তিনজনই শপথ লঙ্ঘন করেছে।
নাহিদের কাছে সত্য কথা প্রত্যাশা করে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, সত্য সবসময় সুন্দর। নাহিদ এই দু’জন ছাত্র উপদেষ্টা বিতর্কের মুখোমুখি পড়ায় যেভাবে তাদের ডিনাই (অবজ্ঞা) করলো, এটা অত্যন্ত দুঃখজনক। হয়তো ভবিষ্যতে আরও কতজনকে অস্বীকার করা হবে, এখনই বলা মুশকিল। এমনকি আমাদের দলের থেকে কতিপয় লোককে ভাগিয়ে নিতে আসিফ মাহমুদ নিজে তাদেরকে কল করেছে, তাদের সাথে বৈঠক করেছে, মেসেজ করেছে। আমি গণঅভ্যুত্থান নায়ক হিসেবে নাহিদের থেকে সবসময় সত্য কথা প্রত্যাশা করি। সত্য সবসময় সুন্দর। মিথ্যার আশ্রয় নেওয়া মেনে নিতে পারলাম না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)