নাহিদের প্রার্থিতার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট
নিজস্ব সংবাদদাতা:
এনসিপি আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। দ্বৈত নাগরিকের অভিযোগ তুলে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এ রিট করেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শামীম আহমেদ। রিটে নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং কর্মকর্তা ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী মোহাম্মদ মজনু মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন।
রিট আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ডোমিনিকার নাগরিকত্ব নেয়।
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম। তার প্রার্থিতা বাতিলে হাইকোর্টে আবেদন করেছিলো নাহিদ। সেটি খারিজ হলে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করে এনসিপির আহ্বায়ক।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।