নাশকতাকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে -ডিবি প্রধান
জনগণের স্বার্থে নাশকতাকারীদের সন্ত্রাসীমূলক কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ। তিনি বলেন, আপনারা যে অগ্নিসন্ত্রাসের পথটি বেছে নিয়েছেন দেশ ও জনগণের স্বার্থে সেখান থেকে সরে আসুন। অন্যথায় নাশকতাকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নাশকতাকারীদের বিষয়ে ডিবি প্রধান বলেন, যারা বোমা, ককটেল নিক্ষেপ করছেন, বাসে আগুন দিচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তারা যদি মনে করেন রক্ষা পাবেন, তাহলে ভুল করছেন। আমরা বারবার বলেছি- অপরাধীরা যেখানেই থাকুক, আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।