নাশকতাকারীদের আশ্রয় দিলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা -র্যাব
সহিংসতাকারী বা নাশকতাকারীদের আশ্রয় দিলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
কমান্ডার আল মঈন বলেন, সাম্প্রতিক সময়ে নাশকতা বা সহিংসতার সঙ্গে জড়িত অনেককে জেনেশুনে রাজধানীর পাঁচতারকা হোটেলে আশ্রয় দেওয়া হচ্ছে। যারা জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছে।
ভোরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেল থেকে ১০ জনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারদের প্রসঙ্গে খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নাশকতা করার পরিকল্পনা ছিল। তারা স্বেচ্ছায় এই সহিংসতা চালিয়েছে। তিন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নাশকতাকারীরা। ইতোমধ্যে এ নিয়ে মামলা হয়েছে। পরে সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গেছে।
আল মঈন বলেন, ওই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ১০ জনই। গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি, তারা সেই হোটেলে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালানো হয়। সেই সঙ্গে তাদের গ্রেপ্তার করি আমরা।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।