গরুর খামারে পাল্টে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
গরুর খামারের জন্য একটি আদর্শ গ্রাম হয়ে উঠেছে সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালা গ্রাম। সরেজমিনে দেখা যায়, এই গ্রামের মানুষের প্রধান পেশাই এখন গরুর খামার। স্থানীয়দের দেয়া তথ্য মতে, গ্রামটিতে গড়ে উঠেছে প্রায় ১ হাজার ২ শ ছোট বড় খামার। শুধু তাই নয় পুরো তালা উপজেলায় রয়েছে প্রায় সাড়ে তিন হাজার খামারি যারা এক লাখের অধিক গরু পালন করে পুরো জেলার অর্থনীতি পরিবর্তনে ভূমিকা রাখছে। অবশ্য জিয়ালা গ্রামের গরু পালন নতুন কিছু নয়। কয়েক প্রজন্ম ধরে এখানে গরু পালন চলে আসছে বলে জানালেন স্থানীয়রা।
একদিকে গ্রামের মানুষের অক্লান্ত পরিশ্রম অন্যদিকে এসইপি প্রকল্পের গাইডলাইন, সব মিলে জিয়ালা হয়ে উঠেছে খামারের জন্য এক মডেল গ্রাম। উন্নয়ন প্রচেষ্টার কর্মীরা জানান, প্রথমেই খামারিদের শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করেছেন তারা। খামার পরিস্কার রাখা, অর্গানিক দুধ ও গোশত উৎপাদন বাড়ানো, গোবর সংরক্ষণ ও সেটাকে লাভজনক করে তুলতে সমন্বিত উদ্যোগ নেয় এনজিও টি। এসইপি প্রকল্প থেকে সহায়তা বাবদ গড়ে তোলা হয় গোবর ডাম্পিং সেন্টার। সেখানে আবার প্রত্যেক খামারির নামে আলাদা জায়গা বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে নোংরা পরিবেশ থেকে পুরো গ্রাম রক্ষা পেয়েছে বলে জানান উন্নয়ন প্রচেষ্টার ফোকাল পার্সন শাহনেওয়াজ কবীর। তিনি বলেন, যে গোবর একসময় পরিবেশ নোংরা করতো সে গোবর বিক্রি করে এখন ভালো আয় করছেন খামারিরা। শুধু তাই নয় তিনি জানান, নোংরা পানি যাতে পরিবেশের ক্ষতি না করতে পারে সে জন্যও ড্রেনেজ ব্যবস্থা করেছে তারা।
খামারিরা জানালেন, পরিকল্পিত ডাম্পিং সেন্টারে রাখা গোবর কিনে নেন জৈব সার নিয়ে কাজ করা উদ্যোক্তারা। তাদের কাছে প্রতি বস্তা গোবর ১০ থেকে ২০ টাকায় বিক্রি হয় বলেও জানালেন তারা। এসইপি ডেইরি প্রকল্পের পরিচালক গিয়াস উদ্দিন জানান, পরিবেশ রক্ষাই তাদের প্রথম অগ্রাধিকার। বলেন, একটা সময় ছিলো খামারিরা পরিবেশ নিয়ে মোটেই ভাবতো না তবে এখন তারা এ ব্যাপারে বেশ সচেতন। কোন উদ্যোক্তার খামার পরিবেশ দূষন করলে তাদেরকে ঋণ দেয়া হয় না বলেও জানান তিনি।
জিয়ালা গ্রামের খামার থেকেই প্রতিদিন উৎপন্ন হয় প্রায় ২০ টন গোবর। সেই গোবর কিনে নিতে জৈব সার উদ্যোক্তাদের ঋণ দেয়া হচ্ছে এসইপি প্রকল্প থেকে। মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায় এমন উদ্যোক্তার সংখ্যাও বাড়ছে তালা উপজেলায়।
তেমনি এক উদ্যোক্তা আবদুল মালেক। শিবপুর ইউনিয়নে তার বাড়িতে গিয়ে দেখা যায়, গোবর দিয়ে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করতে নেয়া হয়েছে বড় উদ্যোগ। বাড়ির বিভিন্ন জায়গাজুড়ে কয়েক ধাপে বসানো রয়েছে জৈব সার তৈরির নানা উপকরণ। তার এই কাজে প্রত্যক্ষ সহায়তা করছে তার এমএ পাশ মেয়ে শাহিনুর ইয়াসমিন। শাহিনুর জানান, আনুষঙ্গিক সব খরচ বাদ দিয়েও তাদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় হচ্ছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।