‘নারী নির্যাতন দমনে কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার’
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী নির্যাতন দমন করতে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যা শিগগিরই দেশের মানুষ দেখতে পাবে। এসব সিদ্ধান্ত কার্যকর হলে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঈদের পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নারী নির্যাতনের বিষয়টি কোনোদিনই এই দেশে নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। এখন যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলোর বিকাশ ঘটাতে ও প্রতিষ্ঠিত করতে আরও কিছু সময় লাগবে। এক্ষেত্রে অনেকগুলো অ্যাকশন নিয়েছি ও কাঠামোগত পরিবর্তন এনেছি। যেটা এখনও তুলে ধরা হয়নি। বায়োলন্স নজরে আসলেই ভুক্তভোগীকে চিকিৎসা ও আইনি সহায়তা দেয়া হচ্ছে। পাশাপাশি তদারকি ও পুনর্বাসনের ব্যবস্থাও করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।