নারীস্বাস্থ্য:ওজন কমাতে আদার ছয় ব্যবহার
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ সাদিস ১৩৯১ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
আদা পানি: সকালে এক গ্লাস পানিতে কয়েক ফোঁটা আদার রস মিশিয়ে পান করুন। এটি চর্বি পোড়াতে বেশ কার্যকর। এর সাথে কয়েক ফোঁটা লেবুর রস বা মধু যোগ করতে পারেন। তাহলে স্বাদ হবে দ্বিগুণ।
আদা গুঁড়ো: ওজন কমানোর জন্য শুকনো আদা গুঁড়ো বেশ কার্যকর। আদা গুঁড়োতে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। পানির সাথে মিশিয়ে আদা গুঁড়ো খেতে পারেন।
আদা চা: আদা চা সকাল এবং সন্ধ্যায় নিয়মিত খাওয়ার অভ্যাস করুন। চায়ে কয়েক ফোঁটা আদার রস ছিটিয়ে দিতে পারেন। গরম গরম এই চা উপভোগ করুন। এটি আপনার ওজন ঝরাতে সাহায্য করবে।
আদা-লেবু পানি: ওজন কমানোর জন্য ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারগুলোর মধ্যে লেবু অন্যতম। অন্ত্রের স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে সকালে লেবুর রস পান করা উচিত। এর সাথে আদা যোগ করলে একটি শক্তিশালী মশলার মিশ্রণ তৈরি হবে। যা অতিরিক্ত ওজন কমাতে আশ্চর্যজনক ভাবে কাজ করতে পারে।
ডিটক্স হিসেবে পান করুন: এক টেবিল চামচ আদা কুচি নিন। এটি এক গ্লাস গরম পানিতে যোগ করুন। এতে প্রায় ২-৩ টেবিল চামচ লেবুর রস যোগ করুন । এবার ভালভাবে নাড়ুন। মিষ্টির প্রয়োজন হলে এতে কয়েক ফোঁটা মধু যোগ করতে পারেন। এই পানীয়টি আপনার চর্বি কমাতে বেশ ভাল ফলাফল দেবে।
আদার ক্যান্ডি: আদা মোটা টুকরো করে কেটে নিন। এতে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, আমচুর গুঁড়ো এবং লবণ যোগ করুন। সব উপাদান এক সাথে মিশিয়ে নিন। তারপর এগুলো রোদে শুকিয়ে নিন। তৈরি হয়ে গেল আদার ক্যান্ডি। এগুলো দিনে ২-৩ বার খান। আপনার ওজন কমাতে কাজে দিবে।
আদা খাওয়ার সময় এর পরিমাণের ব্যাপারে সতর্ক থাকুন। অতিরিক্ত আদা খাবেন না। অল্প পরিমাণে গ্রহণ করুন। অতিরিক্ত আদা খেলে পেটে জ্বালাপোড়া করতে পারে। অনেক সময় বমি বমি ভাবও হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরবী বারো মাসের নাম
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একজন আল্লাহওয়ালী মেয়ের দ্বীনী জযবা
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৫)
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












