‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
, ১৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ভারত নিজেদের সীমান্ত সুরক্ষায় যা প্রয়োজন তা করতে পারে, তবে বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের বর্বরতা মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছে ‘ইসলামী’ আন্দোলন বাংলাদেশ নামক দল। দলটি বলেছে, পরিবর্তিত বাংলাদেশে সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড আর সহ্য করা হবে না।
গত মঙ্গলবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এসব কথা বলেন দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে, তাতে নিরাপত্তার চেয়ে রাজনীতির বিষয়টিই বেশি প্রতীয়মান হয়। তবে ভারত তাদের সীমান্তে কী করবে, সেটি তাদের নিজস্ব বিষয়। কিন্তু বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের বর্বর আচরণ গ্রহণযোগ্য নয়।
ইউনুস বলেন, একই ভাষাভাষী দুই প্রতিবেশী দেশের সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড হয়ে থাকে, যেখানে উভয় দেশের নাগরিকরাই জড়িত থাকে। এসব কর্মকাণ্ডের আর্থিক ক্ষতির দিক থেকে বাংলাদেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করছে। বিএসএফও যদি ইতিবাচক আচরণ করে, তাহলে সীমান্ত পরিস্থিতি আরও নিরাপদ হবে। তবে বিএসএফের অতীত আচরণ মানুষকে ক্ষুব্ধ করেছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর পরিস্থিতির উন্নতি আশা করছি, তবে অবনতি হলে সতর্কবার্তাও থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)