ঘটনা থেকে শিক্ষা:
একজন আল্লাহওয়ালী মেয়ের দ্বীনী জযবা
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ মে, ২০২৬ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
হযরত কারশী মজ্জুব ছিলেন এক মহান বুযুর্গ। তিনি সর্বদা ইবাদত-বন্দেগী ও যিকির-ফিকিরে নিমগ্ন থাকতেন এবং সংসারের প্রতি উনার কিছুমাত্র আগ্রহ ছিল না। বিবাহের প্রচ- আগ্রহ থাকা সত্ত্বেও কেবল এই কারণে তিনি বিবাহ করেননি যে, “আমার দ্বারা হয়ত অপরের কষ্ট হবে।” কিন্তু জীবনের শেষভাগে এসে তিনি সকলের অনুরোধে বিবাহ করতে সম্মত হন। অতঃপর নিজের মুরীদগণকে বললেন, তোমরা আমার জন্য পাত্রী দেখ। তবে পাত্রীকে পূর্বাহ্নেই আমার বিস্তারিত অবস্থা জ্ঞাত করানোর পর উনার মতামত চাইবে। আমার জীবনের অবস্থা জানার পর যদি কেউ আমার নেকাহে আসতে সম্মত হয়, তবে তো ভাল; অন্যথায় আমি আগের মতই ছবর করব।
শায়েখের এই ঘোষণা শোনার পর জনৈক মুরীদ বাড়ীতে গিয়ে নিজের অবিবাহিতা যুবতী মেয়ের নিকট শায়েখের বিস্তারিত অবস্থা বর্ণনা করে বিবাহের প্রস্তাব করল। মেয়ে এই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে খুশি মনে সম্মতি জ্ঞাপন করলেন। মুরীদ ফিরে এসে শায়েখের নিকট আরজ করল, আমার মেয়ে আপনার সঙ্গে বিবাহে রাজী হয়েছেন। শায়েখ জিজ্ঞাসা করলেন, আমার বয়স এবং আনুসঙ্গিক বিস্তারিত অবস্থা তার নিকট খুলে বলেছ তো? মুরীদ বলল, আমি স্পষ্ট ভাষায় আপনার বিস্তারিত অবস্থা জানানোর পর সে নিজের সম্মতি জ্ঞাপন করে বলেছে- “শায়েখের খেদমত করার সুযোগ পাওয়াকে আমি নিজের জন্য পরম সৌভাগ্য মনে করতেছি।”
যা হোক, মহান আল্লাহ পাক উনার খাছ মেহেরবানীতে যথাসময়ে হযরত শায়েখ কারশীর বিবাহ সম্পন্ন হল। শায়েখ কারশী মেয়েটির হিম্মত ও নেক নিয়তে মুগ্ধ হয়ে মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া করলেন, “আয় পরওয়ারদিগার! আমার যথেষ্ট বয়স হয়েছে। শরীর-স্বাস্থ্যও ভেঙ্গে গেছে। অথচ আপনার এক নেক বান্দী নিছক দ্বীনী জযবার কারণেই আমার সঙ্গে বিবাহে সম্মত হয়েছে। সুতরাং তার এই নেক নিয়ত ও কুরবানীর বদৌলতে আমাকে এমন কারামত মুবারক দান করুন যেন আমি যখন আমার আহলিয়া বা স্ত্রীর নিকট গমন করব, তখন যেন আমার চেহারা-ছূরত ও স্বাস্থ্য সুন্দর হয়ে যায়।”
মহান আল্লাহ পাক তিনি শায়েখের দোয়া কবুল করলেন। বিবাহের আক্দ্ মুবারক সম্পন্ন হওয়ার পর হযরত কারশী মজ্জুব বাসরঘরে প্রবেশ করতেই মহান আল্লাহ পাক উনার ইচ্ছায় উনার কারামত মুবারক জাহির হল। নব বিবাহিতা আহলিয়া লজ্জানবত মুখে বসে আছেন। আহালের (স্বামীর) আগমনের সাড়া পেয়ে মুহূর্তের জন্য চোখ তুলে তাকিয়েই তিনি দেখতে পেলেন, এক সুদর্শন যুবক উনার সম্মুখে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে তিনি পর্দার আড়ালে চলে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে? যুবক চমৎকার কণ্ঠে জবাব দিলেন, আমি আপনার আহাল (স্বামী) কারশী। নববধূ বিচলিত কণ্ঠে বললেন, আপনি কখনো আমার আহাল কারশী নন। তিনি তো একজন বয়স্ক মজ্জুব ব্যক্তি। এবার যুবকবেশী হযরত কারশী নিজের কারামত মুবারকের কথা বর্ণনা করে বললেন, “মহান আল্লাহ পাক উনার ইচ্ছায় আমি যখন আপনার নিকট আসব তখন আমাকে এই ছুরতেই দেখতে পাবেন”।
এবার নব বিবাহিতা বধূর দ্বীনী জযবার কথা শুনুন। হযরত কারশী মজ্জুবের বক্তব্য শোনার পর তিনি আক্ষেপ করে বললেন, আফসোস! আমি তো আপনাকে অক্ষম ও মাজুর মনে করে আপনার সেবার মাধ্যমে ছাওয়াবের আশায় এই বিবাহে সম্মত হয়েছিলাম। কিন্তু আপনি আমার এই নেক নিয়তের কোন মূল্যায়ন করলেন না এবং আমাকে ছাওয়াব হতে বঞ্চিত করলেন। এক্ষণে আমার অনুরোধ, আপনি যদি আমাকে আপনার আসল ছুরতে আপনার খেদমত করার সুযোগ দেন, তবে তো আমি আপনার খাদেমা হতে প্রস্তুত; অন্যথায় আমাকে তালাক দিয়ে মুক্তি দিন। হযরত কারশী মজ্জুব রহমতুল্লাহি আলাইহি তিনি আহলিয়ার পরহেযগারীতে মুগ্ধ হয়ে মহান আল্লাহ পাক উনার শুকরিয়া আদায় করলেন। অতঃপর নিজের আসল ছুরতেই তিনি ঘর-সংসার শুরু করলেন। সুবহানাল্লাহ!
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আবূ খুবাইব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরবী বারো মাসের নাম
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৫)
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (৩)
১০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












