মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৫)
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
বোরকা পরিধান করে হাত ও মুখ খোলা রেখে ঘর থেকে বের হওয়া হারাম ও কুফরী :
বোরকা পরিধান করে হাত ও মুখ খোলা রেখে ঘর থেকে বের হওয়া জাহিলী যুগের মহিলাদের কাজ- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَقَرنَ في بُيوتِكُنَّ وَلا تَبَرَّجنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُوْلَى
অর্থ: মহিলারা যেন তাদের ঘরের মধ্যেই অবস্থান করেন, জাহেলী যুগের মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করে তারা যেন ঘর থেকে বের না হন। (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ-৩৩)
চৌদ্দজন লোকের সাথে পর্দা করা ফরয এবং তাদের নিকট সৌন্দর্য প্রকাশ করার নিষেধাজ্ঞা ঘোষনা করে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ......
অর্থাৎ মহিলারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে .....।
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহিলাদের জন্য তাদের অলংকারের ঝনঝনি পরপুরুষকে শুনানো, আহাল ও আহলিয়ার গোপন বিষয় সম্পর্কে জ্ঞান রাখে এমন বালকের সাথে দেখা সাক্ষাৎ করা হারাম করা হয়েছে। এবং পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে কাপড় বা বোরকার উপর দিয়ে পর-নারীর শরীর বা দেহের গঠন অনুভব করা হারাম করা হয়েছে। বলাবাহুল্য যে, মহিলাদের সৌন্দর্য প্রকাশের মূল কেন্দ্রবিন্দু হলো তাদের মুখ। মুখ খোলা রাখার দ্বারা যাবতীয় ফেৎনা সংঘটিত হয়।
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে মহিলাদের জন্য তাদের অলংকারের ঝনঝনি পরপুরুষকে শুনানোর দ্বারা, আহাল ও আহলিয়ার গোপন বিষয় সম্পর্কে জ্ঞান রাখে এমন বালকের দ্বারা, কাপড় বা বোরকার উপর দিয়ে পর-নারীর শরীর বা দেহের গঠন অনুভব করা ইত্যাদির দ্বারা এত ফেৎনা সংঘটিত হওয়ার সম্ভাবনা মোটেও নাই। যার দ্বারা চেহারা খোলা রাখার তুলনায় ফেৎনার আশঙ্কা একবারেই কম, সেখানে ফেৎনার মূল কেন্দ্রবিন্দু মুখ ও হাত পর-পুরুষের সামনে খোলা রাখা জায়িয বলার অর্থ হলো, সরাসরি পবিত্র কুরআন শরীফ উনার আয়াত শরীফ উনারই মিথ্যা অর্থ ও অপব্যাখ্যা করা। যা স্পষ্ট কুফরী কাজ। তাই পরপুরুষ থেকে মুখ ও হাত ঢেকে রাখা অবশ্যই ফরয। অস্বীকার করা কুফরী।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمَرْأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ وَأَقْرَبُ مَا تَكُونُ مِنْ رَبِّهَا إِذَا هِيَ فِي قَعْرِ بَيْتِهَا-
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর পর্দায় আবৃত থাকবে। কেননা, তারা যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাদের দ্বারা পাপ কাজ সংঘটিত করার জন্য উঁকি ঝুঁকি মারতে থাকে। মহিলারা ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক উনার রহমত মুবারক উনার অধিক নিকটবর্তী থাকেন, যতক্ষণ পর্যন্ত উনারা ঘরের প্রকোষ্ঠে অবস্থান করেন। (মুসনাদে বাযযার-৫/৪২৮, মু’জাুল কাবীর লি-ত্ববারানী-৯/২৯৫, আল-মু’জামুল আওসাত-৩/১৮৯, মুছান্নাফ ইবনে আবী শাইবা- ছহীহ ইবনে খুজাইমা, তিরমিযী শরীফ)
-আল্লামা মুহম্মদ মুফিদুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (১ম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৪)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৩)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পশু-পাখিদের মহব্বত ও সম্মান প্রদর্শনের কিছু নমুনা (১)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












