নারীদের জন্য বাস চালুর উদ্যোগ, চালক হবেন নারী!
নিজস্ব সংবাদদাতা:
দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
এতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এরইমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই বাস সার্ভিস সম্পূর্ণভাবে নারীদের মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাসের স্টিয়ারিং ধরবেন দক্ষ নারী চালক এবং নারী কন্ডাক্টর ও নারী হেলপারের মাধ্যমে এ সার্ভিসটি পরিচালনা করা হবে।
নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুকে স্বাগত জানালেও চালক ও কন্ডাক্টর নারী হওয়ার সমালোচনা করছেন অনেকেই। এতে করে নারী বাসের নিরপত্তা শঙ্কার কথা বলছেন নাগরিকরা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।