নামাজের বিষয় মৃণালকান্তি দাসের কটূক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নামাজের বিষয় মৃণালকান্তি দাসের কটূক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের ফটকের সামনের গেটে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জ ৩ (সদর ও গজারিয়া) আসনের প্রার্থী অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস ১৮ ডিসেম্বর সোমবার প্রতীক বরাদ্দের দিন একটি নির্বাচনী মিছিল বের করে, তখন মসজিদে যোহরের নামাজ চলছিল। মিছিলের আওয়াজে মুসল্লিদের নামাজে বেঘাত ঘটবে ভেবে তারই একজন দলীয় কর্মী মসজিদে নামাজ চলছে বলে মিছিলের আওয়াজ বন্ধ করতে বলে, এতে মৃণাল কান্তি দাস প্রচণ্ড ক্ষীপ্ত হয়ে পবিত্র ইসলামের প্রতি চরম অবজ্ঞা করে। তারই দলীয় কর্মীর প্রতি ও নামাজের বিষয়ে ঔদ্ধত্যপূর্ণ অঙ্গভঙ্গি এবং অশালীন শব্দ ব্যবহার করে নামাজ ও নামাজীদেরকে গালি ও ধমকি দেয়।
বাংলাদেশের কোটি কোটি মুসলমান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকেন ও তার বিরুদ্ধে সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বলেন, মৃণাল কান্তি দাসকে বিবৃতি দিয়ে তার বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
তসলিমা নাসরিনের ভাগ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বক্তব্য প্রত্যাহার করুন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন। অন্যথায় যদি আন্দোলন শুরু হয়ে যায় তাহলে কুখ্যাত তসলিমা নাসরিনের ভাগ্যবরণ করতে হবে।
যদি আগামী ৪ জানুয়ারি বৃহস্পতিবার সূর্যাস্তের পূর্বেই মৃণাল কান্তি দাস তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা না চায়, তাহলে পরের দিন ৫ জানুয়ারি জুমুয়াবার মুন্সীগঞ্জ জেলা শহরে বাদ জুমা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন শেষ করা হয়।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।