-লোহিত সাগরে ফের জাহাজে হামলা, ব্যর্থ মার্কিন টাস্কফোর্স
লোহিত সাগরে ফের বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মারস্ক হ্যাংজু কন্টেইনার জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লোহিত সাগর পাহারায় টাস্কফোর্স গঠনের পর এটাই প্রথম হামলা।
একই দিন লোহিত সাগরে মার্কিন একটি যুদ্ধজাহাজ থেকে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বলা হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেখানে তারা এখন পর্যন্ত দুই ডজনের বেশি জাহাজে হামলা চালিয়েছে।
সেন্টকম এর তথ্য অনুযায়ী, জাহাজটিতে হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাছাড়া এটি এখনো সচল রয়েছে।
হাউছিদের ভয়ে মার্কিনিদের সাথে যাচ্ছে না মিত্ররা!
লোহিত সাগরে ইয়েমেনভিত্তিক হাউছি যোদ্ধাদের প্রতিরোধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সামরিক জোট গঠন করার কথা ঘোষণা করেছিলো। কিন্তু এখন পর্যন্ত সে কাঙ্খিত সাড়া পাচ্ছে না। তার অনেক মিত্রই প্রকাশ্যে সমর্থন দিতে দ্বিধাগ্রস্ত রয়েছে, অনেকে কোমর বেঁধে তার সাথে নামছেও না।
তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌরুটের জন্য যুক্তরাষ্ট্র 'অপারেশন প্রসপারেটি গার্ডিয়ান' নামের জোট গঠন করার কথা ঘোষণা করেছিল।
আমেরিকার দুই শীর্ষ মিত্র ইতালি ও স্পেন এই অপারেশনে অবদান রাখার কথা ঘোষণা করলেও বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা নৌবাহিনী থেকে নিজেদের দূরে রাখবে।
পেন্টাগন জানিয়েছে, তাদের 'অপারেশন প্রসপারেটি গার্ডিয়ান'-এ ২০টির বেশি দেশ যোগ দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রায় অর্ধেক দেশ প্রকাশ্যে এই জোটে শরিক হওয়ার কথা স্বীকার করেনি। আবার যারা যোগ দিয়েছে, তাদের বেশির ভাগই নামকাওয়াস্তে তা করেছে। রণতরী না পাঠিয়ে স্টাফ অফিসার পাঠিয়েই কাজ শেষ করেছে।
আবার ভারতও যুক্তরাষ্ট্রের অভিযোগে সম্ভবত যোগ দেবে না। এক সিনিয়র ভারতীয় অফিসার জানান, মার্কিন জোটে শরিক হলে তারা আরো বেশি টার্গেট হবে বলে আশঙ্কা করছে। এ কারণে তারা এতে যোগ দিতে চাচ্ছে না।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।