নাটোরে পুলিশের ওপর হামলার ঘটনায় ২৫০ জনকে আসামি করে মামলা
নাটোরের গুরুদাসপুরে নদীতে ডুবে নিহত দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।
, ১৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে নন্দকুঁজা নদীতে গোসল করতে গিয়ে ৮-৯ বছর বয়সী দুই শিশু লাম ও ফারহান পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে অপমৃত্যু মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত এসআই আবুল বাশার ও কনস্টেবল আবু রাকিব ঘটনাস্থলে যান। সন্ধ্যায় নিহত লামের বাড়িতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন তারা। পরে নিহত ফারহানের মরদেহ চন্দ্রপুর ওয়াপদা বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে নেয়া হয়েছে জানতে পেরে পুলিশ সদস্যরা সেখানে যান। তারা ফারহানের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে লামের মরদেহ ওই মাঠে নেয়া হলে সেখানে দুই শিশুর জানাজা অনুষ্ঠিত হয়।
এজাহারে বলা হয়, জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই শিশুর মরদেহ অভিভাবকদের কাছে লিখিতভাবে হস্তান্তর এবং বিষয়টি থানায় লিখিতভাবে অবহিত করার প্রস্তাব দেন এসআই আবুল বাশার। এতে সেখানে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি বেগতিক দেখে এসআই আবুল বাশার ও কনস্টেবল রাকিব স্থানীয় একটি দোকানে আশ্রয় নেন। এ সময় অভিযুক্তরা দোকানটি ঘিরে তাদের গালিগালাজ করতে থাকেন। পরে রাত ৮টা ১০ মিনিটের দিকে পুলিশ সদস্যরা দোকান থেকে বের হওয়ার চেষ্টা করলে এক ব্যক্তি বাঁশের লাঠি দিয়ে এসআই আবুল বাশারের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এরপর অন্যরা বাঁশের লাঠি, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
পরে পুলিশ সদস্যরা স্থানীয় একটি মাদরাসায় আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও তাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে থানা থেকে এসআই এমদাদুল হকসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে আহত এসআই আবুল বাশারকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় এসআই আবুল বাশার ও কনস্টেবল আবু রাকিবের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, দুই শিশুর জানাজার সময় পুলিশ সদস্যরা কাফনের কাপড় সরিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির উদ্যোগ নিলে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের প্রথমে তর্কাতর্কি ও পরে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা মারধরের শিকার হন। ঘটনার পর এসআই আবুল বাশার ও কনস্টেবল আবু রাকিবকে গুরুদাসপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
মামলার বাদী এসআই এমদাদুল হক জানান, গতকাল রাতে ডিউটি থেকে ফিরে থানায় এজাহার জমা দিয়েছি।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিধ্বস্ত ভবন থেকেই এসব সাধারণ অস্ত্র দিয়েই দখলদারদের বিরুদ্ধে লড়ে গেছেন বীর যোদ্ধারা।
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেড়েছে বেকারত্ব: দখলদারদের অর্থনীতির ভবিষ্যত অন্ধকার
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বছরে ছাড়িয়ে যেতে পারে দেড় লাখ কোটি টাকা
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘৪৫০ টাকার গ্যাসে ১৫০ টাকার বাতাস’
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুয়েত ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওমানের পর কাতারের সঙ্গে আলোচনায় ইরান, যৌথ নৌ-করিডোর প্রতিষ্ঠার সম্ভাবনা
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সখীপুরে ট্রাক-সিএনজি অটোরিকশা সংর্ঘষে মা-মেয়ে নিহত
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদের তৃতীয় অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি
২৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












