নাগরিকদের অস্ত্র হাতে নেওয়ার আহ্বান সুদানে
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ৩০ মে, ২০২৩ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
গত এপ্রিল মাসে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। দেশের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আধাসামরিক বাহিনী আরএসএফ। এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত রাজধানী খার্তুমের ঠিক পাশেই অবস্থিত দারফুরে নাগরিকদের অস্ত্র হাতে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
দারফুরের গভর্নর স্থানীয় মানুষদের এই নির্দেশ দিয়েছেন। চলমান যুদ্ধ আরও বাড়তে পারে বলে তার আশঙ্কা।
গভর্নর মিনি মিন্নাউই টুইটারে লিখেছেন, পুরুষ-নারী, বৃদ্ধ-যুবক নির্বিশেষে সকলের কাছে অনুরোধ, আপনারা অস্ত্র ধরুন। নিজেদের বাসস্থান রক্ষা করুন। দুই দশক আগে আমরা দেখেছি কীভাবে দারফুরকে শ্মশানে পরিণত করা হয়েছিল। আর তা হতে দেওয়া যাবে না।
দেশের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে আধাসামরিক গোষ্ঠীর যোদ্ধারা। এর মধ্যে জানজওয়াইদ জঙ্গি গোষ্ঠীর যোদ্ধারাও যোগ দিয়েছে বলে অভিযোগ। আরবের জনজাতি গোষ্ঠীর অন্তর্গত এই যোদ্ধারা ২০০৩ সালে দারফুর যুদ্ধে অংশ নিয়েছিল।
সেসময় গোটা দারফুরকে কার্যত ধ্বংসাবশেষে পরিণত করা হয়েছিল। সেই স্মৃতিই মনে করিয়ে দিয়েছেন গভর্নর। দেশের সেনাবাহিনীকে সমর্থনের অনুরোধ জানিয়েছেন সে।
এদিকে সোমবার বিকেলে বিবদমান দুই গোষ্ঠীর যুদ্ধবিরতির চুক্তি শেষ হবে। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। সোমবার থেকে যাতে আবার নতুন করে লড়াই শুরু না হয় তার আহ্বান জানানো হয়েছে।
তবে স্থানীয় সংবাদপত্রের দাবি, ইতোমধ্যেই লড়াই শুরু হয়ে গেছে। নতুন করে বোমা-গুলি-মর্টারের শব্দ শোনা যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)