শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

নাকে এলার্জির সমস্যা

Admin প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, রাত ৩:২৬
নাকে এলার্জির সমস্যা
এলার্জি সর্দি নাকের একটি সমস্যা যা নাসিকা ঝিল্লীর প্রদাহের ফলে হয়ে থাকে। যেহেতু এর ব্যাপ্তি চারদিকে তাই বলা যায় এটি বিশ্বময় স্বাস্থ্য সমস্যা। পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা ১০-২৫ ভাগ জনসমষ্টি নাকের এ রোগের শিকার। যদিও নাকের এলার্জি সর্দি কোন মারাত্মক রোগ নয়, তবে এ রোগের কারণে দৈনন্দিন জীবন প্রবাহ ব্যাহত হয়।
কারণ
যদিও অতিসংবেদনশীলতা এলার্জীর মূল কারণ তবে ব্যক্তি বিশেষে তা আলাদা হতে পারে। মাইট (এক ধরনের কীট) যা পুরাতন বইপত্র বা পত্রিকায় থাকে, বাসার পুরাতন ধুলা (ঘুনে ধরা); কসমেটিকস, ফুলের রেনু ও পশু পাখির লোমে এলার্জেন (যা এলার্জী সৃষ্টি করে) থাকে। এছাড়াও গাড়ি থেকে নির্গত কালো ধোয়া, সিগারেটের ধোয়া, শিল্পকারখানার বিভিন্ন উপাদানও এলার্জির কারণ হতে পারে। কিছু খাবার যেমন: ইলিশ মাছ, বোয়াল মাছ, চিংড়ী, বেগুন, হাঁসের ডিম কারো কারো ক্ষেত্রে এলার্জির কারণ হতে পারে। মনে রাখতে হবে যে শীতকালে এ ধরনের সমস্যা বেশি হলেও কারও কারও সারা বছরই এ সমস্যাগুলো রয়ে যায়, বিশেষ করে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে এমনটা হতে পারে। শীতকালে শুষ্ক আবহাওয়ায় বাতাসে ধুলাবালি বেশি থাকে, তাই এই সময় এ সমস্যা প্রকট আকার ধারণ করে। বাসস্থান পরিবর্তন করে নতুন পরিবেশে গেলেও এলার্জিক রাইনাইটিস হানা দিতে পারে। শতকরা ১২ ভাগ শহরবাসী নিঃশ্বাসের সাথে পথের ধুলা/বায়ুবাহিত এলার্জেন দ্বারা আক্রান্ত হয়ে থাকেন।
কিভাবে হয়
যাদের এলার্জির সমস্যা আছে তারা এলার্জেনের সংস্পর্শে এলে রক্তে আইজি-ই এর মাত্রা অনেক বেড়ে যায় এবং এই আইজি-ই নাকের ভিতরে থাকা মাস্ট সেল নামক কোষকে ভেঙে দেয়। ফলে এই কোষ থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ বের হয়ে প্রতিক্রিয়া সৃষ্টি করে নাকে প্রদাহ ঘটায়। শীতকালে ঠান্ডা আবহাওয়া নাসারন্ধ্রের স্নায়ুকোষের রিসেপ্টরকে উদ্দীপ্ত করার ফলে হাঁচির উদ্রেক করে।
লক্ষণ
নাক চুলকানো, একনাগাড়ে কয়েকটি হাঁচি, নাক দিয়ে পানি ঝরে যাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, মাঝে মাঝে এর সাথে মাথা ব্যথা। অনেক সময় এসবের সাথে কারো কারো চোখ দিয়ে পানি পড়ে এবং চোখ লাল হয়ে যায়। অনেক দিন ধরে এ ধরনের এলার্জিতে আক্রান্ত রোগীদের নাসারন্ধ্রের পার্শ্ববর্তী গোশতপিন্ড (ইনফিরিয়র টারবিনেট) ফুলে গিয়ে থলির মত বড় এবং বিবর্ণ হয়ে যায়।
প্রতিরোধ
এলার্জি প্রতিরোধের একমাত্র উপায় হল কারণ সনাক্ত করে তা এড়িয়ে চলা। এজন্য রোগীকে সতর্কতার সাথে খুঁজে বের করতে হবে তার শরীরে কি কি কারণে এলার্জি হয়। এজন্য বলা হয়ে থাকে এলার্জি চিকিৎসার প্রথম ধাপ হল হেলথ এডুকেশন। যাদের এই সমস্যা আছে তারা শীতের ধুলাবালি এড়িয়ে চলতে অথবা রাস্তায় গাড়ির কালো ধুয়া থেকে রক্ষা পেতে মুখবন্ধনী বা মাস্ক ব্যবহার করতে পারেন।
চিকিৎসা
যে যে পরিস্থিতিতে এলার্জির উদ্ভব হতে পারে তা এড়িয়ে চলতে হবে অর্থাৎ এলারজেন বা এলার্জির কারণ এড়িয়ে চলাই এই রোগের প্রধান চিকিৎসা। তবে এর সাথে ঔষধ প্রয়োগ করে অনেকটাই উপশম বা মুক্তি পাওয়া যায়। মনে রাখবেন ঔষধপত্র দেয়া হয় উপসর্গ অনুযায়ী। এ রোগের চিকিৎসায় প্রধান ঔষধ হল এন্টি-হিষ্টামিন, স্টেরয়েড স্প্রে। স্টেরয়েড জাতীয় নাকের স্প্রে এই ক্ষেত্রে একনাগাড়ে অনেকদিন (৩ মাস বা এর অধিক) ব্যবহার করলে নাকের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই অবশ্যই নাকের স্প্রে একজন নাক-কান-গলা রোগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতে ব্যবহার করবেন। কোনভাবেই নাক-কান-গলা রোগের চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে নিজে থেকে কিনে ব্যবহার করা যাবে না। এলার্জিক রাইনাইটিস এর সবচেয়ে আধুনিক চিকিৎসা এলার্জির বিরুদ্ধে ভ্যাকসিন বা ইমুনোথেরাপি পদ্ধতি চালু হতে পারে। নাকের এলার্জি জনিত হাঁচি-সর্দির সুচিকিৎসা না হলে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্ভাবনা থাকে। এলার্জিক রাইনাইটিস থেকে শতকরা ২৫ ভাগ রোগির হাঁপানি হতে পারে। এছাড়া নাকের এলার্জিজনিত সর্দি থেকে সাইনোসাইটিস বা নাকের পলিপও হতে পারে।

আরও পড়ুন

সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার খালি পেটে ওজন কমায় ৫ খাবার ১৫ জুলাই, ২০২৬ হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি ১২ জুলাই, ২০২৬ ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ১০ জুলাই, ২০২৬ যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় ৮ জুলাই, ২০২৬ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ ৬ জুলাই, ২০২৬ বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায় সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময… ৭ এপ্রিল, ২০২৫ শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? ১২ জানুয়ারি, ২০২৫ জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা ২২ ডিসেম্বর, ২০২৪ জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন ৮ ডিসেম্বর, ২০২৪ শীতে শিশুর বাড়তি যত্ন শীতে শিশুর বাড়তি যত্ন ৩ ডিসেম্বর, ২০২৪ আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে ৫ নভেম্বর, ২০২৪ পাইলস কি এবং কাদের হয় পাইলস কি এবং কাদের হয় ২৯ অক্টোবর, ২০২৪