নাইজারের রাজধানীর ফরাসি সেনাঘাঁটির কাছে গণ-বিক্ষোভ
, ১২ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহারের দাবিতে রাজধানী নিয়ামির একটি সেনাঘাঁটির কাছে দেশটির শত শত মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। ওই ঘাঁটিতে ফ্রান্সের সেনা মোতায়েন রয়েছে।
গত মাসে নাইজারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয়। বর্তমান জান্তা সরকার নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহারের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে।
জান্তা সরকারের এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে মূলত এসব মানুষ সেনা প্রত্যাহারের দাবিতে গত (রোববার) বিক্ষোভ করে। এসময় তারা ফ্রান্স-বিরোধী নানা স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও নাইজারের জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে।বিক্ষোভকারীরা পশ্চিমা আফ্রিকান অর্থনৈতিক জোট ইকোওয়াসের বিরুদ্ধেও স্লোগান দেয়।
এই জোট এরইমধ্যে নাইজারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সাবেক প্রেসিডেন্ট বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল না করলে নাইজারে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে।
এর আগে, বিক্ষোভকারীরা হুমকি দিয়েছিল- এক সপ্তাহের মধ্যে নাইজার থেকে ফ্রান্সে ফিরে না গেলে ফরাসি সেনা ঘাঁটির ওপর হামলা চালানো হবে। নাইজারে প্রায় ১৫০০ ফরাসি সেনা মোতায়েন করা রয়েছে। ফরাসি উপনিবেশ থেকে নাইজার ১৯৬০ সালে স্বাধীন হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)